Wednesday, December 4, 2013

‘অপেক্ষার প্রহর শেষে’ (পঞ্চম এবং শেষপর্ব)

গাছের উপর যখন ঝড়ের আঘাত আসে তখন তার ডালপালা উঁড়িয়ে নিয়ে যায়। একটা সময়ের পর আস্তে আস্তে গাছে নতুন পাতা গজায়। গাছের ডাল-পালা বিস্তৃত হয়। কিন্তু ঝড়ের আঘাত যখন গাছটাকে গোড়া থেকে উপড়ে ফেলে, তখন গাছের মৃত্যু হয়।

রুপমের জীবনে একটার পর একটা ঝড় এসেছে। শেষ ঝড়টা যেন তাকে কুপোকাত করে দিয়ে গেছে। বেঁচে আছে এখনো কিন্তু একে ঠিক বেঁচে থাকা বলেনা। স্বপ্নের মৃত্যু মানে আত্নার মৃত্যু। আত্নার মৃত্যু হলে উপরে খোলসটা রয়ে যায় কিন্তু ভেতরটা কেমন যেন নির্জীব হয়ে পড়ে। কোন ব্যাপারে উৎসাহ কাজ করেনা। সুন্দর গুছানো জীবনটা চোখের পলকে একটু একটু করে ক্ষয়ে যায়। একে ঠিক মৃত্যু বলেনা। তবে এটি মৃত্যুরই আরেকটি রুপ।

‘অপেক্ষার প্রহর শেষে’ (চতুর্থ পর্ব)

কালো দীর্ঘ দেয়ালে যখন সূর্‍্যের আলো পরে হঠাৎ করে তাকে দেখে কালো না মনে হলেও সে কালোই থাকে। সীমানার বাহিরের মানুষ গুলো হয়তো তাদের দুরবর্তী চোখ দিয়ে কাউকে দেখে সুখী ভাবে, অথবা ভাবে সুখ ওই রকম। কিন্তু প্রতিটা অস্তিত্ব একিরকম টানাপোড়নে থাকে। আর সুখ! সে সবার হাতের মুঠোয় আলোর মত লুকোচুরি খেলে। মুঠো খুলে রাখতে হবে যাতে তাতে আলো টুকু পড়ে, বন্ধ করলেই হারিয়ে যাবে। ধরা যাবে না!

‘অপেক্ষার প্রহর শেষে’ (তৃতীয় পর্ব)

হঠাত্‍ করেই হাসিখুশি আনুভার মনটা বিষাদের কালো ছায়ায় ঢেকে গেল। সারাটা দিন চুপিচুপি দরজা বন্ধ করে একা বসে কেঁদেছে, সন্ধ্যা হয়ে আসছে, তার কিছুই ভালো লাগছে না। তার কাছে মনে হচ্ছে সব মিথ্যা, রুপমের মতো হাবাগোবা ছেলে কখনও এরকম হতে পারে না। আবার ভাবে, হাবাগোবা চেহারার মুখোশের আড়ালে হয়ত আসল কালো চেহারাটা লুকিয়ে আছে তাই এমন কাজ করেছে। আনুভা কিছু ভাবতে পারছে না, তার মাথায় কিছুই কাজ করছে না, যতই ভাবছে ততই কান্না পাচ্ছে। হঠাত্‍ করে তার মাথায় আসল, আচ্ছা আমি কাঁদছি কেন? এ প্রশ্নের সঠিক কোন উত্তর পেল না। রূপম তার কে হয়? রূপমের জন্যে সে কাঁদবে কেন? রূপম যা ইচ্ছা করুক তার কি আসে যায়! তবুও সে নিজেকে সান্তনা দিতে পারল না, হু হু করে কাঁদতে লাগল। তার বুকে কোন কিছু হারিয়ে ফেলার তীব্র বেদনা আঘাত করছে, এ যেন প্রিয়জনকে হারিয়ে ফেলার মতো বেদনা।

"অপেক্ষার প্রহর শেষে" (দ্বিতীয় পর্ব)

'তুমি আমার প্রথম সকাল,
সারাটি বিকেল... একাকী দুপুর বেলা...
তুমি আমার সারা দিনময়...'
আজ সারাদিন গুন গুন করে গেয়েই যাচ্ছে আনুভা। যেন অন্য রকম এক ভালো লাগা তাকে সারাক্ষনই ঘিরে রেখেছে। ভেবে পাচ্ছেনা কেন তার এমন
অনুভূতি হচ্ছে। কেন আজ সব কিছুই অসম্ভব ভালো লাগছে !

"অপেক্ষার প্রহর শেষে" (প্রথম পর্ব)

গ্যালারী দৃক। নিজের তোলা আলোকচিত্রের প্রদর্শনীতে ব্যস্ত সময় কাটছে রুপমের। আগত অতিথিদের সাথে কুশল বিনিময়, ছবি সম্পর্কে নানান কথা কথা বলছে সে। এক দন্ড বসার সময় পাচ্ছে না সে। কিন্তু তারপর ও কিছুক্ষণ পরপর গ্যালারীর প্রবেশ পথের দিকে দৃষ্টি বুলিয়ে নিচ্ছে সে। প্রদর্শনীর আজকেই শেষ দিন। তার আশা মেয়েটি আজও আসবে। গত চারদিন ঠিক সন্ধ্যে ৭টায় মেয়েটিকে দেখেছে সে। আধা ঘন্টা ঘুরে ফিরে সব গুলো ছবি দেখে। তার সঙ্গে প্রতিবার কেউ না কেউ একজন থাকে। হয়তো তার কোন বান্ধবী। প্রথম দিন ই তার সঙ্গে কথা বলার ইচ্ছেটা অনেক কষ্টে দমন করে রুপম। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও সাহস করে উঠতে পারে নি। আজ সে ঠিক করেছে যে করেই হোক কথা বলবে। টানা চারদিন মেয়েটি তার ছবি দেখে এসেছে, নিশ্চয় খুব পছন্দ করেছে বলেই।

Wednesday, November 20, 2013

ল্যাম্পপোষ্টের আলোয়


ওকে আমি যখন প্রথম দেখি তখন রাত প্রায় ১২টা ছুঁইছুঁই করছে। বিজয় সরনীর রাস্তার মোড়ে একা দাঁড়িয়ে ছিলো ।ল্যাম্পপোষ্টের হলুদ আলোয় খুব বেশি সাধারন মেয়েই মনে হচ্ছিলো সবকিছুতেই গ্রাম্যতার ছাপ স্পষ্ট। চোখ ফিরিয়ে নিতে নিতেও আটকে গেলো। ছোট্ট নাকটিতে বসে থাকা বিশাল নাকফুলটি কিংবা দুচোখের নিচে লেপ্টে যাওয়া কাজল সবকিছু বদলে দিলো। মনের ভ্রম নাকি হলুদ আলোর মোহ আমি জানিনা কারন একটু পরেই আমি নিজেকে আবিষ্কার করলাম ল্যাম্পপোষ্টের আলোয় ঢাকা এই শহরের পিচঢালা রাস্তায় আমি হাঁটছি, সাথে আছে এক হলুদ পরী। আকাশ থেকে মাটিতে নেমে পথ হারিয়েছে কিছু বলতে পারছে না যাই জিজ্ঞেস করি সে ভ্যা ভ্যা করে কাঁদছে। কান্না থামাতেও বলতে পারছি না

Monday, November 11, 2013

বেচে থাকুক ট্রাফিক জ্যাম(২য় পর্ব)


পরেরদিন অফিস শেষ করে দ্রুত তড়িঘড়ি বাস কাউন্টারে চলে এলাম। যদি তার দেখা পাওয়া যায়। দুই ঘন্টা অপেক্ষা করলাম সেই রোদের মধ্যে, কিন্তু তার দ্যাখা নেই। মনে মনে নিজেকে বকছি, কেন গতকাল অফিস ছুটির টাইমটা জেনে রাখলাম না। শেষে ত্যক্ত বিরক্ত হয়ে বাসায় ফিরলাম।
বাসায় ফিরে হাজার বার শপথ করার পরও পরদিন আবার আগে আগে বাস কাউন্টারে চলে এলাম। আজকে ভাগ্য সুপ্রসন্ন। দেখি সে আসছে। আমি ডাকব ডাকব করতেই সে-ই আমাকে দেখে ফেলল।
- কি খবর, ভালো আছেন?

বেচে থাকুক ট্রাফিক জ্যাম(১ম পর্ব)


‘জ্যামে পড়লে মানুষ কেন যে বিরক্ত হয়। আমার কিন্ত ভালই লাগে।’
কথা শুনে রাগে পিত্তি জ্বলে গেল আমার। বক্তা আমার পাশের সীটের ভদ্রলোক। এপ্রিলের প্রচন্ড গরমে ট্রাফিক জ্যামে আটকে আছি। বাসে চড়েছি মিরপুর থেকে যাব মতিঝিলে।এখন আছি ফার্মগেটে।এতটুকু আসতেই প্রায় ৪৫ মিনিট পার হয়ে গেছে। এখানে আটকে আছি মনে হচ্ছে ঘন্টা খানেক। আসলে ৫ মিনিট ও হয়নি। গরমে পুরো শরীর ঘেমে গেছে এবং নানান বিশ্রী জায়গায় চুলকাচ্ছে। কিন্ত চুলকাতে পারছিনা। কারণ এই ব্যাটা ভালোই মোটা। নিজেরটা ছাড়াও আমার সীটেরও খানিকটা দখল করে ফেলেছে।এর মধ্যে এই কথা শুনলে কার ভাল লাগে?
মনে মনে বললাম, ‘ ব্যাটা তোর ভাল লাগে, তুই সারা জীবন জ্যামে বসে থাক, আমি থাকতে পারব না,আমার ভাল লাগেনা।’

Tuesday, October 8, 2013

সেই মুখ


শাফায়াত হাতের ঘড়িটা দেখল। কাঁটাটা ঝাপসা; তবে সময়টা আন্দাজ সাড়ে সাতটা হবে। চশমা পরার প্রয়োজন মনে করলো না। তার কাছে রুগীই আসেনা যে রুগী দেখার জন্য চশমা পরতে হবে। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে হাতের কাছের সুইচ বন্ধ করে দিল। ঘরের সিএফএল লাইটটা বন্ধ হয়ে গেল; কিন্তু ডিম লাইটটা ঘোলা লাল একটা আভা তৈরী করল। এই আলো-আঁধারী পরিবেশ যে শাফায়াতের খুব প্রিয় তা না। তার ভাল লাগে ঘুটঘুটে অন্ধকার; কারন সেই অন্ধকারে কেউ তাকে দেখতে পায়না। এই ফালতু রোম্যান্টিক আবছা টিমটিমে আলো দিয়ে রাখা লাগে জাহিদের জন্য। জাহিদ ক্লিনিকের বয়ের কাজ করে; কোন পেশেন্টের ল্যাব টেস্টের রেজাল্টের দরকার হলে শাফায়াতের কাছে আসে। এই সামান্য কাজটা করতে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে কয়েকবার জাহিদ উষ্টা খেয়েছে; সেই থেকে টিমটিমে আলোর ব্যাবস্থা।

Monday, October 7, 2013

একজোড়া আবেগের গল্প

**
প্রথম দৃশ্য ঃ
ছেলেটা হাউমাউ করে কাঁদছে। অথচ কোন শব্দ আসছে না, দু’হাতে যে মুখ চেপে ধরা। শব্দ আসবে কিভাবে? সমস্ত শরীরে ছোপ ছোপ রক্ত। কিছু রক্ত ভেসে যাচ্ছে উষ্ণ কান্নাজলে। ১৬ বছরের চঞ্চল ছেলেটা কান্না থামিয়ে দিচ্ছে আস্তে আস্তে। সেই সাথে বাড়ছে মেঝেতে রক্তের প্রবাহধারা। সামনের মৃদু আলো নিভে যাচ্ছে একটু একটু করে, অনেক। তারপর - - - - তারপর কেবল শরীরজুড়ে শীতল নিথরতা। বাহিরে হঠাৎ মেঘ ডেকে উঠল অপরিচিত গর্জনে।